বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:২৫ এএম
ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে রোমান্টিক ও কোমল স্বভাবের চরিত্রে দর্শকদের হৃদয় জয় করেছেন। তবে এবার নিজের সেই পরিচিত ইমেজ থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে অভিনয় করতে চান তিনি। প্রথমবারের মতো পর্দায় খলনায়িকা বা ভিলেন চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।

নব্বইয়ের দশকের শেষ দিকে ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে এত দীর্ঘ ক্যারিয়ারে কখনো নেতিবাচক চরিত্রে অভিনয় করেননি তিনি।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয়জীবনের অপূর্ণ ইচ্ছার কথা তুলে ধরেন পূর্ণিমা। তিনি জানান, ভবিষ্যতে এমন একটি শক্তিশালী খলচরিত্রে অভিনয় করতে চান, যা দর্শকদের কাছে তার সম্পূর্ণ নতুন একটি রূপ তুলে ধরবে।

পূর্ণিমা বলেন, আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।

অভিনেত্রীর ভাষ্যমতে, এখন পর্যন্ত কেউ তাকে এমন চরিত্রে কল্পনাই করেননি। কারণ, দর্শক ও নির্মাতারা তাকে বরাবরই রোমান্টিক ও কোমল স্বভাবের চরিত্রে দেখে অভ্যস্ত।

পূর্ণিমা বলেন, এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।

উল্লেখ্য, কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। সবশেষ ২০২৪ সালের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় তাকে দেখা যায়। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ 'হোটেল রিলাক্স'-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হলেও এরপর নতুন কোনো কাজ নিয়ে পর্দায় হাজির হননি তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিলেন চরিত্রে অভিনয়ের ইচ্ছা পূর্ণিমার

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপার মঞ্চে স্পেন

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

X