বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

নির্বাচন অক্টোবরে, চাপে নেতানিয়াহু সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:১০ এএম
ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট আগামী শুক্রবার (১৭ জুলাই) ভেঙে দেওয়া হবে এবং এর পর আগামী ২৭ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের জনপ্রিয়তার বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎও এই নির্বাচনের ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করবে।

সর্বশেষ জাতীয় নির্বাচনে নেতানিয়াহুর দল সর্বাধিক আসন অর্জন করলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন করে তিনি সরকার প্রতিষ্ঠা করেন। বিশ্লেষকদের মতে, এই জোটকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম কট্টরপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়। তাদের নীতির কেন্দ্রবিন্দুতে ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের অধিকার সীমিত করার বিভিন্ন পদক্ষেপ।

বর্তমান নেসেটের আর মাত্র কয়েকটি অধিবেশন বাকি থাকায় আগামী শুক্রবার সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংসদ ভেঙে দেওয়ার আগে নেতানিয়াহুর সরকার বেশ কয়েকটি বিতর্কিত আইন পাসের চেষ্টা করছে, যা নির্বাচনের আগে ভোটারদের সমর্থন অর্জনের কৌশল হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নির্বাচনের আগে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের জমি দখল করে নতুন নতুন অবৈধ বসতি স্থাপন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাও বেড়ে যেতে পারে।

বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু এবার প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন। তবে আগেও অনেকবার জরিপকে ভুল প্রমাণ করে তিনি ক্ষমতায় ফিরে এসেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপার মঞ্চে স্পেন

ইরানই হরমুজ প্রণালির মূল প্রহরী ছিল, আছে এবং চিরকাল থাকবে

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

X