বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ইরানের পর্বতঘাঁটিতে হামলা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
ইরানের পর্বতঘাঁটিতে হামলা করবে যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু স্থাপনার পাশের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ঘাঁটি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শিগগিরই এই দুর্ভেদ্য পর্বতঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালাবে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘হিউ হিউইট শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।” তিনি আরও জানান, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ঘাঁটিটির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, তেহরান তাদের পরমাণু কার্যক্রমে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ পারমাণবিক তৎপরতা শনাক্ত করেই প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নিচ্ছে।

সামরিক বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, মাটির অত্যন্ত গভীরে অবস্থিত হওয়ায় এই বাঙ্কারগুলো মার্কিন সামরিক বাহিনীর ভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা প্রায় অসম্ভব। তবে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে ওয়াশিংটন খুব দ্রুতই সেখানে নিজেদের শক্তির পরীক্ষা চালাবে।

এর আগে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমেরিকা পারস্য উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজের ওপর পুনরায় অবরোধ আরোপ করছে। দুই দেশের মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তিনি সাফ জানিয়ে দেন যে নির্দিষ্ট মাশুলের বিনিময়ে হলেও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক নৌযান চলাচল সচল রাখবে মার্কিন বাহিনী।

হিউ হিউইট শো-তে তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে ‘আমরা আজ রাতে এবং আগামীকালও তাদের ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি এবং আমাদের এই হামলা ঠেকানোর মতো শক্তি তাদের নেই’।

সূত্র: রয়টার্স

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X