বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি-সংগৃহীত

যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ইমন ওরফে ‘ভাগ্নে ইমন’কে ফের আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইমন রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে।

মঙ্গলবার দুপুরে তাকে ২০২৪ সালের ১৮ নভেম্বর কানাইতলা গ্রামে নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, ‘ভাগ্নে ইমন’-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।

এর আগে, গত ১২ জুন শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-সংলগ্ন আজিজ সিটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোমবাতি ও হেরিকেন নিয়ে বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, ভাগ্নে ইমন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, বোমাবাজি, বিস্ফোরনের একাধিক অভিযোগ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X