বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি-সংগৃহীত

যশোরের শংকরপুর এলাকা থেকে একটি চাকুসহ কিশোর গ্যাং চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন পূর্ব বারান্দীপাড়ার মাসুদুর রহমানের ছেলে শাওন হোসেন এবং অপরজন একই এলাকার এক কিশোর। মঙ্গলবার দুপুর ১টার দিকে রামকৃষ্ণ মিশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই দুইজনসহ আরও কয়েকজন প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করছে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে শাওন হোসেনের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে শাওনকে কারাগারে এবং অপর কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, আটক দুজন কিশোর গ্যাং চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X