বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের দায়িত্বে রেফারি ইসমাইল এলফাথ

ক্যারিয়ারে যেমন সাফল্য তেমনি বিতর্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের দায়িত্বে রেফারি ইসমাইল এলফাথ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্ম নেওয়া মার্কিন আন্তর্জাতিক রেফারি ইসমাইল এলফাথ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ৪৪ বছর বয়সী এলফাথ চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণেও তিনি আলোচনায় ছিলেন। তবে আর্জেন্টিনার জন্য তিনি অপরিচিত নন। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিশ্বকাপের এবারের আসরে এলফাথ নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচ পরিচালনা করেছেন। এই তিন ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন। একমাত্র লাল কার্ডটি দেখানো হয়েছিল উরুগুয়ের আগুস্তিন কানোব্বিওকে।

তবে স্পেন-উরুগুয়ে ম্যাচে তার রেফারিং নিয়ে সমালোচনা হয়। অভিযোগ ওঠে, ম্যাচের শুরু থেকেই তিনি খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হন এবং কয়েকটি কঠোর ফাউলের ক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত নেননি। এছাড়া ব্রাজিল-নরওয়ে ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত পরে ভিএআরের সহায়তায় পরিবর্তন করতে হয়েছিল।

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া ইসমাইল এলফাথ ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে (অস্টিন) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যান। পরে ২০০১ সালে ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রামের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় থাকা এলফাথ দীর্ঘদিন ধরে মেজর লিগ সকার (এমএলএস)-এ ম্যাচ পরিচালনা করছেন। এ কারণে লিওনেল মেসির ম্যাচও একাধিকবার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি ও ন্যাশভিলের মধ্যকার ম্যাচেও তিনি প্রধান রেফারি ছিলেন।

ফিফা বিশ্বকাপ ছাড়াও কোপা আমেরিকা, কনকাকাফ গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো বড় আসরে ম্যাচ পরিচালনা করেছেন ইসমাইল এলফাথ। টোকিও ২০২০ অলিম্পিকে আর্জেন্টিনার একটি ম্যাচেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

এটি তার দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। কাতার ২০২২ বিশ্বকাপে তিনি পর্তুগাল-ঘানা, ক্যামেরুন-ব্রাজিল এবং জাপান-ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছিলেন।

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে ইসমাইল এলফাথকে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। এই অভিজ্ঞ কর্মকর্তাদের ওপরই থাকবে বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটি সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X