বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রদিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী শিক্ষক প্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়া হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার সমাজে বিভ্রান্তি, অসহিষ্ণুতা ও অস্থিরতা সৃষ্টি করে। কোনো তথ্য, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত। গুজব ও অপপ্রচার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X