বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
দেশজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে টানা বৃষ্টিপাতের প্রবণতা আগামী দুই দিন কিছুটা কমতে পারে। তবে ১৬ জুলাই থেকে আবারও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের তীব্রতা সাময়িকভাবে কমতে পারে। এ সময়ে দেশের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশের দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৬ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যার ফলে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু, বায়ুপ্রবাহের পরিবর্তন এবং এল নিনোর প্রভাবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে ১৬ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ আবারও বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের উল্লেখযোগ্য বর্ষণের মধ্যে অন্যতম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X