বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম‍্যহীন মানিকজান বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তিনি আত্রাই উপজেলার পাচুঁপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামের মৃত কাশেমের স্ত্রী। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে নদীতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মানিকজান বিবিকে আত্রাই নদীর ঘাটের দিকে যেতে দেখা যায়। পরে তিনি নদীতে গোসল করতে নামেন। তবে দীর্ঘ সময় পার হলেও তাকে আর নদী থেকে উঠে আসতে দেখা যায়নি। এক পর্যায়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মানিকজান বিবি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের ধারণা, ঘুম থেকে উঠে তিনি একাই নদীর ঘাটে চলে যান এবং গোসল করতে নেমে নিখোঁজ হন। তার সাতজন সন্তান রয়েছেন, যার মধ্যে দুই ছেলে ও পাঁচ মেয়ে।

আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নেকবর আলী সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে সকাল আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়।

তিনি আরও বলেন, নদীতে প্রবল স্রোত ও পানির উচ্চতা বেশি থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ বৃদ্ধার স্বজনরা নদীর তীরে অবস্থান করে প্রিয়জনের সন্ধানের অপেক্ষায় রয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃদ্ধার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X