বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান (দ্বিতীয়পত্র), হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নিজের বিতর্কিত ‘ফার্মের মুরগি’ মন্তব্য নিয়ে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী বলেন, তাঁর ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলেননি উল্লেখ করে তিনি বলেন, “যদি কেউ আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।” তাঁর এ বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।

পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান (দ্বিতীয়পত্র), হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায় এবং স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারেনি—এমন অভিযোগ পাওয়া গেছে।

তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার পরীক্ষা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা নতুন প্রশ্নপত্রে পুনরায় আয়োজন করতে হবে। সেই সময়সূচির সঙ্গে সমন্বয় করে পদার্থবিজ্ঞান (দ্বিতীয়পত্র), হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষাও পুনরায় নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো যখন নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে, তখনই পদার্থবিজ্ঞান (দ্বিতীয়পত্র), হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাও পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

ওলমো-পোরোর যুগলবন্দীতে ফ্রান্সকে স্তব্ধ করে ২-০ ব্যবধানে এগিয়ে স্পেন

ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ

ডিগনের ভুলে পেনাল্টি থেকে ফরাসি জাল কাঁপিয়ে এগিয়ে স্পেন

ডালাসের মহাকাব্য শুরু / প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন ও ফ্রান্স

শিল্পকলা একাডেমিতে গান গাইবেন রুনা লায়লা

চট্টগ্রাম বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

সমাজসেবায় ‘সুপার সাকসেস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন যশোরের বিএম শামীম

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

মণিরামপুরে আব্দুল মান্নান হত্যা মামলায় ভাই হান্নানসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে ইমন’ ফের আটক

যশোরে কিশোর গ্যাং চক্রের দুই সদস্য আটক

রক্তাক্ত অতীতের আয়নায় বর্তমান: বাংলাদেশ কোন পথে?

বিআরপিডি সার্কুলার লেটার-২৩ নিয়ে কিছু কথা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা / শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব

মোজতবা খামেনির ‘নব্বই শতাংশ’ শেষ হয়ে গেছে : ট্রাম্প

ঘোড়াঘাটে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

আত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

X