
দেশজুড়ে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সংশোধিত সূচি অনুযায়ী, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৬ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট ২০২৬।
বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে। পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন