মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৫:২০ এএম
১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আজ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬। বিশ্ব ইতিহাসে এই দিনটি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী। বিশেষ করে ১৭৮৯ সালের এই দিনে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে সূচনা হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের, যা বিশ্ব রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে।

এছাড়া আজকের দিনে সংঘটিত হয়েছে আরও অনেক উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নিন ইতিহাসে ১৪ জুলাইয়ের উল্লেখযোগ্য ঘটনাবলি—

ঘটনাবলি: ১২২৩ - অষ্টম লুই ফ্রান্সের রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৫৫৩ - সম্রাট পঞ্চম চার্লস তিউনিস জয় করেন। ১৬৩৬ - সম্রাট শাহজাহান আওরঙ্গজেবকে দাক্ষিণাত্যের রাজপ্রতিনিধি নিয়োগ করেন। ১৭৮৯ - বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়। ১৭৯৯ - সিলেটের আগা মোহাম্মদ রেজা বেগ ‘ফিরিঙ্গি হুকুমত’-এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সম্মুখযুদ্ধে লিপ্ত হন। ১৮৬১ - বিশ্বের প্রথম মেশিনগান তৈরি করা হয়। ১৮৬৭ - আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রদর্শন করেন। ১৯১৭ - ফিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা। ১৯১৮ - টর্নেডোর আঘাতে ভূমধ্যসাগরে ডেমনা জাহাজ ডুবে গেলে ৪৪২ জনের মৃত্যু হয়। ১৯২৭ - হাওয়াইতে প্রথম বাণিজ্যিক বিমান চালু হয়। ১৯৩০ - বিবিসি সর্বপ্রথম টেলিনাটক সম্প্রচার করে। ১৯৪২ - কংগ্রেস ওয়ার্কিং কমিটি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। ১৯৪৮ - ইসরায়েল কায়রোতে বোমা হামলা করে। ১৯৫৮ - জেনারেল আব্দুল করিম কাসেমের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইরাকের রাজতান্ত্রিক সরকারের পতন ঘটে এবং প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৬৯ - এল সালভাদরের কাছে একটি ফুটবল ম্যাচে পরাজয়ের পর হন্ডুরাস ও হন্ডুরাসে এল সালাভাদরের অভিবাসী শ্রমিকদের মধ্যে দাঙ্গা বাধে। ১৯৭৩ - জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত। ১৯৮৪ - নিউজিল্যান্ডের নির্বাচনে ডিভিড লদীর নেতৃত্বে লেবার পার্টির জয়। ১৯৯৭ - কে আর নারায়ণ প্রথম অচ্ছুৎ সম্প্রদায় থেকে ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত।

জন্ম: ১৭৪৩ - রুশ কবি গ্যাবিব্রলা রোমানোভিচ দারজাভিন। ১৭৫৬ - ইংরেজ কবি টমাস রোলান্ডসন। ১৯০৩ - আমেরিকান লেখক আর্ভিং স্টোন। ১৯০৪ - নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গার। ১৯১৩ - জার্মান রাজনীতিবিদ ফ্রিৎজ আর্থার। ১৯১৩ - জেরাল্ড ফোর্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮তম রাষ্ট্রপতি। ১৯১৮ - ইংমার বার্গম্যান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।

মৃত্যু: ১৯০৭ - রসায়নবিদ ও উদ্ভাবক স্যার উইলিয়াম হেনরি পারকিন। ১৯৫৪ - নোবেলজয়ী স্পেনীয় নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেস। ১৯৭১ - রসায়নবিদ পুলিনবিহারী সরকার। ১৯৮৩ - তেলেগু কবি শ্রীবঙ্গম শ্রীনিবাস রাও। ১৯৮৫ - গণিতজ্ঞ, শিবাব্রতী ও রাজনীতিবিদ দেবপ্রসাদ ঘোষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X