সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

যশোরের ঝিকরগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা পর্যায়ের সামাজিক সম্প্রীতি কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের নতুন ভবনের কনফারেন্স রুমে এসব সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ।

পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা ও এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত এমপির প্রতিনিধি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন এমপির প্রতিনিধি সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, ডিজিএম গোলাম কাদির, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি আশফাকুজ্জামান খান রনি, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, বাকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিস উর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শামছুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল অধিকারী, আনসার-ভিডিপি কর্মকর্তা স্বপ্না পারভীনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, বাজারদর নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইনোভেশন কমিটির সভা, তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ উপজেলা কমিটির দ্বি-মাসিক সভাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপজেলা নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

অভয়নগরে পানিবন্দিদের মাঝে এলাহি হজ গ্রুপের সহায়তা প্রদান

ফেসবুকে ছবি প্রকাশের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফ্রান্স কি স্পেনকে ভয় পাচ্ছে?

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে : প্রধানমন্ত্রী

কক্সবাজার উপকূলে দুই দিনে ৫ লাশ

বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না

এ রিল, সে রিল না !

একই সাথে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

X