সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে পানিবন্দিদের মাঝে এলাহি হজ গ্রুপের সহায়তা প্রদান

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া-বালিয়াডাঙ্গা এলাকায় পানিবন্দি ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এলাহি হজ গ্রুপ।

সোমবার (১৩ জুলাই) সকালে এলাহি হজ গ্রুপের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা তুলে দেন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আশেক এলাহী।

এ সময় তিনি বলেন, শুধু সহায়তা প্রদানই বড় বিষয় নয়, পানিবন্দি মানুষের জন্য দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাহি হজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও হযরত ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা মাদরাসা ও এতিমখানার মুহতামিম, কেন্দ্রীয় শূরা সদস্য ও খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ; উপ-ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আবরার বিন এলাহী; মুফতি আশরাফ সাইদ কাসেমী; খেলাফত মজলিস অভয়নগর উপজেলা সহ-সভাপতি আবুল কাসেম; মুফতি শফিকুল ইসলামসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল হক, সাবেক ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, কামরুল হুদা, এলাহি হজ গ্রুপের প্রতিনিধি মোল্যা মো. মেহেদী হাসান, মাওলানা সাজ্জাদুর রহমান, হাফেজ মাওলানা আসাদুজ্জামান, মুফতি মুহাম্মাদুল্লাহ, হাজী মো. মাহবুব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

অভয়নগরে পানিবন্দিদের মাঝে এলাহি হজ গ্রুপের সহায়তা প্রদান

ফেসবুকে ছবি প্রকাশের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফ্রান্স কি স্পেনকে ভয় পাচ্ছে?

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে : প্রধানমন্ত্রী

কক্সবাজার উপকূলে দুই দিনে ৫ লাশ

বেশি বয়সে হাঁটাহাঁটিতে যে ভুল করা যাবে না

এ রিল, সে রিল না !

একই সাথে তিন যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

X