সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

সুপার টাইফুন আঘাত হেনেছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
সুপার টাইফুন আঘাত হেনেছে চীনে

চীনে ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির সুপার টাইফুন বাভি আঘাত হেনেছে। এর ফলে দেশটিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শক্তিশালী টাইফুনের আঘাত নেমে এলো। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টাইফুন বাভি প্রথমে চীনের উপকূলীয় শহর তাইঝৌতে আঘাত হানে। পরে মধ্যরাতের দিকে এটি ওয়েনঝৌ শহরে প্রবল তাণ্ডব চালায়।

এর আগে বাভি জাপানের কয়েকটি প্রত্যন্ত দ্বীপে আঘাত হেনে তাইওয়ানের উত্তর প্রান্ত ঘেঁষে অগ্রসর হয়। এর প্রভাবে জাপান ও তাইওয়ানের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। একই সময় ঝড়জনিত ভূমিধসে ফিলিপাইনে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পূর্বাঞ্চলের ঝেজিয়াং এবং উত্তর-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে বাভির প্রভাবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুধু ঝেজিয়াং প্রদেশ থেকেই ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগের কারণে ঝেজিয়াংয়ে স্কুল-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৪০০টি ফ্লাইট এবং কয়েক ডজন ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

বাভি প্রথমে একটি সুপার টাইফুন হিসেবে গত সোমবার ঘণ্টায় ২৯০ কিলোমিটার বেগে গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানে।

এরপর এটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাতাসের গতিবেগ কমে ঘণ্টায় ১৪৪ কিলোমিটারে নেমে আসে। পরবর্তীতে এটি জাপানের মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যবর্তী রিউকিউ দ্বীপপুঞ্জের অংশ সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X