সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শনিবার (১১ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আড়াইটার দিকে রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার খবর পায় দিরাই থানা পুলিশ।

খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, দুই পক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান করছে।

পরিস্থিতি সহিংস রূপ নেওয়ার আশঙ্কায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উভয় পক্ষের ৬ জনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— হোসেন আহমদ (৬০), আলী আহমদ (৪৮), জাহাঙ্গীর আলম (৩০), সুমন আহমদ (৩৫), ইয়াছিন তালুকদার (৩৫) এবং আরমান হোসেন সাগর (২০)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি বা পক্ষ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। সামাজিক, পারিবারিক কিংবা জমিজমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কেউ সংঘর্ষ বা সহিংসতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X