সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

১২ জুলাই: ইতিহাসে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৫:৪৫ এএম
১২ জুলাই: ইতিহাসে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি

আজ ১২ জুলাই ২০২৬, রোববার। বিশ্বের ইতিহাসে ১২ জুলাই নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী। এই দিনে সংঘটিত হয়েছে বহু ঐতিহাসিক ঘটনা, জন্মগ্রহণ করেছেন বিশ্বখ্যাত ব্যক্তিত্ব এবং প্রয়াত হয়েছেন অনেক গুণীজন। এক নজরে দেখে নিন ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি।

ঘটনাবলী: ৭১১ - তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে। ১০৯৬ - পিটার দি হারমিট এর অধীনস্থ একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়। ১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে। ১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে। ১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন। ১৫৪৩ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন। ১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। ১৫৮০ - স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়। ১৬৭৪ - শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন। ১৭০০ - গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। ১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে। ১৯১২ - আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯২০ - কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদের যুগ্মসম্পাদনায় নবযুগ পত্রিকা প্রকাশিত হয়। ১৯৪০ - ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়। ১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর। ১৯৪১ - মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাঞ্জানিয়া। ১৯৭৫ - ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়। ১৯৭৫ - ব্রিটিশ কমনওয়েলথের রাগবির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৯৯০ - রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন। ১৯৯১ - সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে। ১৯৯৩ - জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান। ১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। ম্যাচটি সারা বিশ্বে ১,৭০০ কোটি লোক প্রত্যক্ষ করে। ২০০০- একটি গাড়ি বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ইটিএ কে দায়ী করা হয়।

জন্ম: ১৭৩০ - জোসিয়া ওজেউড, ইংল্যান্ডের পটুয়া। ১৮৪৫ - যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, বাঙালি সংস্কৃত পণ্ডিত,চিন্তাবিদ,সাংবাদিক ও জনপ্রিয় জীবনীগ্রন্থের প্রণেতা। (মৃ. ১৯০৪) ১৮৫৪ - জর্জ ইস্টম্যান, আমেরিকান উদ্ভাবক ও ইস্টম্যান কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯৩২) ১৮৬৩ - আলবেয়ার কালামেত্ত, বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ । ১৮৬৫ - জর্জ ওয়াশিংটন কার্ভার, আফ্রো-আমেরিকান বিজ্ঞানী, আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন। ১৮৬৯ - শ্যামসুন্দর চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সাংবাদিক। (মৃ. ১৯৩২) ১৯০৪ - পাবলো নেরুদা,১৯৭১ সালে সাহিত্যে নোবেলজয়ী চিলির কবি,কূটনীতিজ্ঞ ও রাজনীতিক। (মৃ. ১৯৭৩) ১৯০৯ - বিমল রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। (মৃ. ১৯৬৬) ১৯১৩ - উইলিস ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ। ১৯২১ - সুকুমারী ভট্টাচার্য,প্রাচীন ভারতীয় সাহিত্য, ইতিহাস, সংস্কৃতির বিদগ্ধ গবেষক ও প্রখ্যাত অধ্যাপক।(মৃ.২৪/০৫/২০১৪) ১৯৩৭ - লিওনেল জস্‌পাঁ, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৬৫ - সঞ্জয় মাঞ্জরেকার, ভারতীয় টেস্ট ক্রিকেটার। ১৯৭৮ - টোফার গ্রেস, মার্কিন অভিনেতা। ১৯৯০ - রেচেল ব্রসনাহ্যান, মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী। ১৯৯৭ - মালালা ইউসুফজাই, পাকিস্তানি শিক্ষা অধিকার ও নারী শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

মৃত্যু: ১৮০৪ - মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিল্টন। ১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাসে। ১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী ১৯২৬ - ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল। ১৯৯৯ - রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী।(জ.১৫/০২/১৯৩০) রাজেন্দ্র কুমার, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা। (জ.১৯২৯) ২০১৩ - অমর গোপাল বসু, বাঙালি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী, বিশ্ববিখ্যাত অডিও ইকুইপমেন্ট প্রস্তুতকারক সংস্থা বোস কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা।(জ.০২/১১/১৯২৯)

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X