সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিভিন্ন মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই ইয়াছিন মিয়া ও এসআই মনিরুল হক মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকারিয়া মাসুদ জনি (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক জাকারিয়া মাসুদ জনি তাহিরপুর উপজেলার ধুতমা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এদিকে একই অভিযানে বিশ্বম্ভরপুর থানার একটি নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোস্তফা কামাল (৪০) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. উজ্জলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তফা কামাল উপজেলার দিঘিরপাড় গ্রামের মৃত আছর আলীর ছেলে এবং উজ্জল গামাইরতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিন আসামিকে রোববার পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, মাদক, অপরাধ ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X