সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

কণ্ঠশিল্পী এস জানকী আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:২৫ এএম
কণ্ঠশিল্পী এস জানকী আর নেই

ভারতীয় সংগীতাঙ্গনের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা এস জানকী আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র ও সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জীবনের শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা পাশে ছিলেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জানা যায়, গত রাতে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে মহীসূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনসহ দেশের সাংস্কৃতিক মহলে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

নিজের অনন্য কণ্ঠ, অসাধারণ গায়কি এবং আবেগময় পরিবেশনার মাধ্যমে এস জানকী কয়েক দশক ধরে কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। যে কোনো ধরনের গানে আবেগের নিখুঁত প্রকাশ ছিল তার সবচেয়ে বড় শক্তি।

ছয় দশকেরও বেশি সময়ব্যাপী সংগীতজীবনে তিনি প্রায় ২০টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। বিশেষ করে কন্নড়, তামিল, তেলেগু ও মালয়ালম চলচ্চিত্রে তার অবদান ছিল অসামান্য। পাশাপাশি হিন্দি, বাংলা, ওড়িয়া, উর্দু, তুলু ও পাঞ্জাবিসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

চলচ্চিত্র, ব্যক্তিগত অ্যালবাম, টেলিভিশন ও রেডিও মিলিয়ে প্রায় ৪৮ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতজগতে এক অনন্য ও প্রায় দুর্ভেদ্য রেকর্ড গড়ে গেছেন তিনি।

দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দি, ওড়িয়া, তুলু, উর্দু, পাঞ্জাবি এবং বাংলা ভাষাতেও তার কণ্ঠের জাদু মুগ্ধ করেছে শ্রোতাদের।

বহু প্রজন্মের মানুষের শৈশব ও যৌবনের স্মৃতির সঙ্গে মিশে থাকা এই কণ্ঠশিল্পীর প্রয়াণকে ভারতীয় সংগীতের এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন বিশিষ্টজনরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X