সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম
আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

অবশেষে কয়েক দফা পিছিয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা শনিবার এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসের মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এসএমএসে যেভাবে জানবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের যেকোনো মোবাইল অপারেটর—টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল কিংবা বাংলালিংক থেকে সহজেই এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

এসএমএস পাঠানোর নিয়ম: DPE <স্পেস> রোল নম্বর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: যদি রোল নম্বর 123456 হয়, তাহলে লিখতে হবে— DPE 123456 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও বৃত্তি পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে যেভাবে দেখবেন ফলাফল এসএমএসের পাশাপাশি শিক্ষার্থীরা কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করে অনলাইনেও বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।

এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে। এরপর— 'প্রাথমিক বৃত্তি পরীক্ষা' অপশন নির্বাচন করুন। শিক্ষার্থীর রোল নম্বর লিখুন। জেলা ও উপজেলার নাম নির্বাচন করুন। এরপর 'সাবমিট' বা 'ফল দেখুন' বাটনে ক্লিক করুন।

সঠিক তথ্য প্রদান করলে সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর মার্কশিটসহ পূর্ণাঙ্গ ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই দ্রুত এবং সহজে তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ২০২৫ জানতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কিসমত নওয়াপাড়ায় অভিযানে মাদক কারবারিসহ ৫ জন আটক

যশোর রেলস্টেশনে ভারতীয় পণ্যসহ তিন নারী আটক

৫ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বোর্ড

দিরাইয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার

দিরাইয়ে রতন মিয়া হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও দুই আসামি আটক

সাগরদাঁড়ি কপোতাক্ষে সাঁকো ধস, নৌকাই এখন দুই পাড়ের মানুষের ভরসা

অভয়নগরে পানিবন্দি ৭০ পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা

শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, ৬ জনকে সম্মাননা

ফি বকেয়া থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থীকে হল থেকে বের করার অভিযোগ

ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে মণিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বৃষ্টি উপেক্ষা করে মোরেলগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী / প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন হবে

ভারতে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কারখানা তৈরি করছে ইসরায়েল

ভারতের অন্ধ্র প্রদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু

X