রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

চীনে পূর্ণবৃত্তি নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন যশোরের কৃতি শিক্ষার্থী মহাসিনা হক মেবি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
চীনে পূর্ণবৃত্তি নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন যশোরের কৃতি শিক্ষার্থী মহাসিনা হক মেবি

যশোরের মেধাবী শিক্ষার্থী মহাসিনা হক মেবি চীনের অন্যতম স্বনামধন্য চাং’আন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সরকারি বৃত্তি নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পিএইচডি অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন। গণপ্রজাতন্ত্রী চীনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত জে ডব্লিউ টু জিরো ওয়ান (কনফার্মেশন ফর্ম ফর স্টাডি ইন চায়না) অনুযায়ী তিনি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের জুলাই পর্যন্ত চার বছরব্যাপী গবেষণামূলক এই উচ্চশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন। মহাসিনা হক মেবি এর আগে চীনের ইউনান ইউনিভার্সিটি থেকে সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং চাং’আন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে অত্যন্ত সফলতার সঙ্গে এমএসসি ডিগ্রি অর্জন করেন। যশোরের কৃতী সন্তান মেবি ২০১৫ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। তার বাবা মাহবুবুল হক রবি এবং মা পারভীনা খাতুন। তার মা যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। তাঁদের স্থায়ী ঠিকানা যশোর উপশহরে। শিক্ষাজীবনে মহাসিনা হক মেবি ধারাবাহিকভাবে অসামান্য মেধা ও সাফল্যের পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে নরওয়ে সরকারের অর্থায়নে আফ্রিকা মহাদেশের ছয়টি দেশ সফরের বিরল সুযোগ লাভ করেন। ২০২০ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চাইনিজ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া চীনে অধ্যয়নকালে তিনি এক্সিলেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন, যা তাঁর একাডেমিক কৃতিত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। ২০০৭ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘মঞ্চকুঁড়ি’ অনুষ্ঠানে পদক অর্জন করেন। মহাসিনা হক মেবির এই আন্তর্জাতিক সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, শুভানুধ্যায়ী এবং যশোরবাসী আনন্দিত ও গর্বিত। তাঁদের প্রত্যাশা, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে তিনি ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বাংলাদেশের সুনাম আরও সমৃদ্ধ করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিল ঋতব্রত শিবির

স্বাগতিক কানাডাকে বিদায় করে ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার রক্ষণ ভেঙে মরক্কোর জোড়া গোল

হাকিমি-উনাহি ম্যাজিক, দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড মরক্কোর

জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

যশোরে কারখানায় চুরির সময় যুবক আটক

মাউশির নতুন সিদ্ধান্তে বদলাচ্ছে শিক্ষকদের ইনক্রিমেন্ট

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

মোরেলগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকা আত্মসাত আটক ১

দিরাই হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

মণিরামপুরে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

মহেশপুরে কয়েকটি হিন্দু পরিবারের ভারত গমনের দাবি, নীরবে সম্পত্তি বিক্রির অভিযোগ

মণিরামপুরে মদ ও ইয়াবাসহ আটক ২

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোবাইল ফোনে অপরাধীচক্রের লাগাম টানছে সরকার

যশোর সংবাদ পত্র হর্কাস ইউনিয়নের নির্বাচন সম্পন্ন / সভাপতি রাজ্জাক ও সাধারণ সম্পাদক জিলহাজ

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান

মণিরামপুরে চেক ডিজঅনার তিন মামলায় প্রধান শিক্ষক জামালের তিন বছরের জেল

প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

X