
উৎসব আর উদ্দীপনার মধ্যে দিয়ে যশোর সংবাদ পত্র হর্কাস ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হলেন আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হলেন জিলহাজ হোসেন।
অন্যান্যে বিজয়ীরা হলেন সহসভাপতি হলেন আসাদুজ্জামান বাচ্চু, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসাধারণ সম্পাদক হলেন ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম আসলাম উদ্দিন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হলেন আল আমিন, প্রচার সম্পাদক হলেন আজিবর রহমান, দপ্তর সম্পাদক হলেন ফারুক হোসেন ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য হলেন নুর আলী।
শনিবার (০৪ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে সকাল থেকেই প্রেসক্লাব যশোর চত্বরে ভোটারদের উপস্থিতি অসাধারণ একটি পরিবেশ সৃস্টি হয়। আগত ভোটারদের সাথে কুশলবিনিময় করে ভোট প্রার্থনা করেন বিভিন্ন পদের প্রার্থীগণ। ভোট গ্রহন শুরুতেই ভোটাররা কে আগে তাদের ভোট দিবে তার একটি প্রতিযোগিতা লক্ষ করা যায়।
এই নির্বাচনে ৯২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করার মাধ্যমে নতুন ভাবে নেতা নির্বাচন করেছেন। নির্ধারিত সময়ে ভোট প্রদান শেষে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ভোট গননা কার্যক্রম শুরু করেন।
ভোট গণনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এস এম তৌহিদুর রহমান। সহযোগিতায় ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন আনোয়ারুল কবির নান্টু, আব্দুল্লাহ হুসাইন ও আসাদ আসাদুজ্জামান।
ভোট গণনা শেষে নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন।
মন্তব্য করুন