রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ ইতিহাসে দুটি নতুন রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
বিশ্বকাপ ইতিহাসে দুটি নতুন রেকর্ড মেসির

শ্বাসরুদ্ধকর ও নাটকীয় এক ম্যাচে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইবার এগিয়ে গিয়েও সমতায় ফিরতে হলেও শেষ পর্যন্ত ১২০ মিনিটের লড়াই শেষে জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।

ম্যাচের ২৯তম মিনিটে অধিনায়ক লিওনেল মেসি নিজের স্বভাবসুলভ নৈপুণ্যে দলের হয়ে প্রথম গোলটি করেন। লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত দীর্ঘ পাস ধরে রক্ষণভাগ ভেঙে সামনে এগিয়ে যান তিনি। এরপর বাম পায়ের বাইরের অংশ দিয়ে চমৎকার নিয়ন্ত্রণে বল নিয়ে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা।

কেপ ভার্দের বিপক্ষে করা এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে দুটি নতুন রেকর্ড নিজের নামে লিখিয়েছেন মেসি।

প্রথমত, বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ভিন্ন দেশের বিপক্ষে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে গোলটি ছিল বিশ্বকাপে তার ১৪তম ভিন্ন প্রতিপক্ষের জালে করা গোল। এর আগে কোনো ফুটবলার বিশ্বকাপে এত বেশি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার কীর্তি গড়তে পারেননি।

বিশ্বকাপে যেসব দেশের বিপক্ষে গোল করেছেন মেসি—মন্টেনেগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান, নাইজেরিয়া, সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ফ্রান্স, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে।

দ্বিতীয়ত, টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলারও হয়েছেন তিনি। আরও বিস্ময়কর বিষয় হলো, সর্বশেষ দুটি বিশ্বকাপ মিলিয়ে মেসি মাত্র একটি ম্যাচে গোল করতে পারেননি। ২০১৮ সালের বিশ্বকাপে শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিই ছিল তার সর্বশেষ গোলহীন বিশ্বকাপ ম্যাচ।

কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশামতো পারফরম্যান্স না করলেও জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ মিসর। সেই ম্যাচেও লিওনেল মেসির সামনে থাকবে আরও গোল করার পাশাপাশি নিজের রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিল ঋতব্রত শিবির

স্বাগতিক কানাডাকে বিদায় করে ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার রক্ষণ ভেঙে মরক্কোর জোড়া গোল

হাকিমি-উনাহি ম্যাজিক, দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড মরক্কোর

জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

যশোরে কারখানায় চুরির সময় যুবক আটক

মাউশির নতুন সিদ্ধান্তে বদলাচ্ছে শিক্ষকদের ইনক্রিমেন্ট

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

মোরেলগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকা আত্মসাত আটক ১

দিরাই হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

মণিরামপুরে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

মহেশপুরে কয়েকটি হিন্দু পরিবারের ভারত গমনের দাবি, নীরবে সম্পত্তি বিক্রির অভিযোগ

মণিরামপুরে মদ ও ইয়াবাসহ আটক ২

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোবাইল ফোনে অপরাধীচক্রের লাগাম টানছে সরকার

যশোর সংবাদ পত্র হর্কাস ইউনিয়নের নির্বাচন সম্পন্ন / সভাপতি রাজ্জাক ও সাধারণ সম্পাদক জিলহাজ

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান

মণিরামপুরে চেক ডিজঅনার তিন মামলায় প্রধান শিক্ষক জামালের তিন বছরের জেল

প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

X