রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় সেলিমাবাদ ডিগ্রি কলেজের ছাত্র মারুফ শিকদার (২৬)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার বিকালে পোলেরহাট বাজারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় আহত কলেজ ছাত্রের মা তাছলিমা বেগম মুন্নী বাদী হয়ে হাকিম খাঁ ও কামাল খানসহ চারজনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতী বুরুজবাড়িয়া গ্রামের নাছির শিকদারের ছেলে মারুফ শিকদার শুক্রবার (ঘটনার দিন) সন্ধ্যা ৭টার দিকে পোলেরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার হাকিম খাঁ ও কামাল খাঁনের নেতৃত্বে ৪–৫ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। এ সময় ব্যবসায়ী সোলায়মান হাওলাদার আহত মারুফকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন মারুফ শিকদার বলেন, হাকিম খাঁ ও কামাল খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে কলেজ ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনায় পোলেরহাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে ছাত্রদল নেতা শেখ সুজা উদ্দিন সুজা ও পেশাজীবী দলের নেতা আলী আকবর শিকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রিজ চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন দৈবজ্ঞহাটী বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য শেখ সুজা উদ্দিন সুজা, দৈবজ্ঞহাটী ইউনিয়ন পেশাজীবী দলের সভাপতি আলী আকবর শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এলাকায় মাদক সিন্ডিকেট বন্ধ করে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান জানান তারা।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, কলেজ ছাত্রকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিল ঋতব্রত শিবির

স্বাগতিক কানাডাকে বিদায় করে ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার রক্ষণ ভেঙে মরক্কোর জোড়া গোল

হাকিমি-উনাহি ম্যাজিক, দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড মরক্কোর

জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

যশোরে কারখানায় চুরির সময় যুবক আটক

মাউশির নতুন সিদ্ধান্তে বদলাচ্ছে শিক্ষকদের ইনক্রিমেন্ট

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

মোরেলগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকা আত্মসাত আটক ১

দিরাই হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

মণিরামপুরে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

মহেশপুরে কয়েকটি হিন্দু পরিবারের ভারত গমনের দাবি, নীরবে সম্পত্তি বিক্রির অভিযোগ

মণিরামপুরে মদ ও ইয়াবাসহ আটক ২

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোবাইল ফোনে অপরাধীচক্রের লাগাম টানছে সরকার

যশোর সংবাদ পত্র হর্কাস ইউনিয়নের নির্বাচন সম্পন্ন / সভাপতি রাজ্জাক ও সাধারণ সম্পাদক জিলহাজ

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান

মণিরামপুরে চেক ডিজঅনার তিন মামলায় প্রধান শিক্ষক জামালের তিন বছরের জেল

প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

X