
আজ ১১ জুলাই ২০২৬, শনিবার। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া, বৈজ্ঞানিক ও মানবিক ঘটনার সাক্ষী। বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত বহু স্মরণীয় ঘটনা ১১ জুলাইকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
ঘটনাবলি: ৬২১ - হযরত মুহাম্মদ (সাঃ)-এর কাছে আকাবায় মদিনাবাসীর প্রথম শপথ অনুষ্ঠিত হয়। ৭৫০ - খলিফা দ্বিতীয় মারওয়ান নিহত হওয়ার মধ্যদিয়ে উমাইয়া বংশের খেলাফতের অবসান। ৭৮৮ - মরক্কোতে ইদ্রিসী রাষ্ট্র গঠিত। ১৫৭৬ - হুসাইন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। ১৮২৩ - ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ১৮৩২ - সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়। ১৮৭৮ - ব্রিটেন সাইপ্রাস দখল করে। ১৮৮২ - ব্রিটিশ নৌবহর থেকে আলেকজান্দ্রিয়ায় বোমাবর্ষণ করা হয়। ১৮৮৯ - অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ১৯১৯ - নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবস ও রোববার ছুটি, আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯৩০ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। ১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৬০ - পাশ্চাত্যের বিভেদ ও শাসন করার নীতির ফসল হিসেবে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৬০ - জায়ারের কাতাঙ্গা প্রদেশের স্বাধীনতার চেষ্টা চালানো হয়। ১৯৬২ - টেলস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু হয়। ১৯৭৯ - আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙ্গে পড়ে। ১৯৮২ - বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালির তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে। ১৯৯০ - বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিষ্কৃত হয়। ১৯৯১ - জেদ্দায় ফিরতি বিমান বিধ্বস্ত হয়ে ২৬৬ হাজী নিহত হয়। ১৯৯৫ - ৮ হাজারেরও বেশি বসনীয় মুসলমান সেব্রেনিৎসা শহরে সার্ব রমপন্থীদের হাতে নিহত হয়। ১৯৯৮ - বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ান হয়। ২০০০ - নাইজেরিয়ায় গ্যাসোলিন পাইপ বিস্ফোরিত হয়ে ২০০ নিহত হয়। ২০০২ - চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত হয়। ২০০৬ - ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়। ২০১১ - ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের বড়তাকিয়া সড়কে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৪২ শিক্ষার্থীসহ ৪৫ জন মৃত্যুবরণ করেন। ২০২১ - ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ ২৮ বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা
জন্ম: ১২৭৪ - রবার্ট ব্রুস, স্কটল্যান্ডের রাজা। ১৫৫৮ - রবার্ট গ্রীনে, ইংরেজ লেখক ও নাট্যকার। ১৭৩২ - ঝসেফ লালাদঁর, ফরাসি জ্যোতির্বিদ। ১৭৬৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্সি এডাম্স। ১৮৮২ - বাবা কাশীরাম,ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক। ১৮৯৭ - শিবনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতা সংগ্রামী। ১৯১৬ - আলেক্সান্দ্র মিখাইলোভিচ প্রখরভ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ। ১৯২৭ - থিওডর মেইম্যান, লেজার রশ্মির উদ্ভাবক মার্কিন বিজ্ঞানী। ১৯২৯ - ডেভিড কেলি, আইরিশ অভিনেতা। ১৯৩৩ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিক্ষক গবেষক ও সমালোচক। ১৯৩৬ - বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ। ১৯৪৫ - হিরণ মিত্র, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী। ১৯৪৬ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা মাগফার আহমেদ চৌধুরী আজাদ ১৯৫৬ - রবিন রেনুচি, ফরাসি অভিনেতা ও পরিচালক। ১৯৬৩ - লিসা রিনা, আমেরিকান অভিনেত্রী। ১৯৬৬ - নাদিম আসলাম, পাকিস্তানের ইংরেজ লেখক। ১৯৬৭ - ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি বংশোদ্ভূত লেখিকা। ১৯৭২ - মাইকেল রসেনবাউম, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ১৯৭৫ - লিল কিম, আমেরিকান র্যা পার ও অভিনেত্রী। ১৯৮১ - বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। ১৯৮৬ - ইয়য়ান গউরকুফ্, ফরাসি ফুটবল।
মৃত্যু: ১৯০৫ - মোহাম্মদ আবদুহ, মিশরীয় আইনজ্ঞ ও পণ্ডিত। ১৯৩৭ - জর্জ গেরশ্বিন, মার্কিন পিয়ানোবাদক ও সুরকার। ১৯৫৭ - সুলতান মুহাম্মদ শাহ আগা খান, ৩য় আগাখান নামে পরিচিত শিয়া সম্প্রদায়ের ৪৮তম ইমাম। ১৯৭৪ - পার ফ্যাবিয়ান লেগারকভিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার। ১৯৮৩ - রস ম্যাকডোনাল্ড, মার্কিন বংশোদ্ভূত কানাডীয় লেখক। ১৯৮৫ - বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ১৯৮৯ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক। ২০০৩ - ভীষ্ম সাহনী, ভারতীয় লেখক, নাট্যকার ও অভিনেতা। ২০০৫ - ফ্রান্সেস লাংফরড, মার্কিন অভিনেত্রী ও গায়িকা। ২০১৩ - এগবেরট ব্রিস্কেরন, জার্মান গণিতবিদ। ২০২০ - এবিএম হোসেন, বাংলাদেশি ইতিহাসবিদ, ইসলামি শিল্পকলা বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক ও অধ্যাপক।
মন্তব্য করুন