শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

পানিবন্দি ৫ জেলা, স্থগিত হলো এইচএসসি-আলিম পরীক্ষা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় দেশের পাঁচটি জেলার শনিবারের (১১ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডও পৃথক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে।

সময়সূচি অনুযায়ী- শনিবার চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর মাদরাসা বোর্ডের অধীন আলিমে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আগামীকাল শনিবারের (১১ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসির সঙ্গে আলিম, কারিগরির এইচএসসিসহ (বিএমটি) সব সমমান পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

পৃথক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) প্রতিবেদন এবং চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের প্রেক্ষিতে চট্টগ্রাম বোর্ড (সব জেলা) ও চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদরাসা ও কারিগরি বোর্ডের শনিবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।

তবে এদিন দেশের অন্য ৮টি শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) অন্যান্য জেলার এইচএসসি, আলিম ও এইচএসসিসহ (বিএমটি) সমমানের সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৭০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। এ পর্যন্ত চার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির কারণে একটি পরীক্ষা না হওয়ায় সেখানে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শনিবারের পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন কোচ পেল পর্তুগাল

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

পানিবন্দি ৫ জেলা, স্থগিত হলো এইচএসসি-আলিম পরীক্ষা

যার জনসমর্থন বেশি, তাকেই প্রার্থী করবে বিএনপি: সোমনাথ দে

মোরেলগঞ্জে ৬ দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা, প্লাবিত ২৫ গ্রাম

নাশকতার মামলায় শিক্ষক কারাগারে, সুষ্ঠু তদন্ত চায় পরিবার

টানা বর্ষণে ঝিকরগাছার ১১ ইউনিয়ন প্লাবিত

অতিবৃষ্টির পানির চাপে শালিখায় ব্রিজ ধস, দুর্ভোগে এলাকাবাসী

ভারী বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত

যশোরে ভারী বৃষ্টি: তলিয়ে গেল চুড়ামনকাটিসহ ৩ ইউনিয়নের সবজিক্ষেত

অপরাধী যে দলেরই হোক, পরিচয় একটাই অপরাধী: আইনমন্ত্রী

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে যৌনহয়রানি, দোকানি আটক

লিওনেল মেসির রেকর্ডের সামনে সুইস চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়ার লড়াই

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তন, আসছে ১৪টি সংশোধনী

হালান্ডের সামনে জন্মভূমি ইংল্যান্ড

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

X