শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

অপরাধী যে দলেরই হোক, পরিচয় একটাই অপরাধী: আইনমন্ত্রী

রাজিব হাসান, ঝিনাইদহ:
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

দলীয় কোনো সিন্ডিকেট চান না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা কিছু সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যাতে সরকারের বদনাম হয়।”

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে সেটি তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু সেই চাঁদাবাজের কারণে সরকারের ওপর যে কালিমা লেপন হবে, সেই দায় সরকার নেবে না।”

তিনি আরও বলেন, “সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে জোরপূর্বক একজনকে দিয়ে চেকে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা রাত পার হতে দিইনি। অপরাধী যে দলেরই হোক, যত বড় নেতাই হোক না কেন, তার পরিচয় একটাই—সে অপরাধী।”

এ সময় তিনি আরও বলেন, “কেউ যদি মনে করেন, আওয়ামী লীগ লুটপাট করেছে, তাই সেই জায়গায় আমি নিজেই বসে যাব—এ ধরনের ভুল ধারণা কেউ করবেন না।”

সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে বিএনপি নেতাকর্মীরা, ঘরে ঘরে খাবার বিতরণ

পানিবন্দি ৫ জেলা, স্থগিত হলো এইচএসসি-আলিম পরীক্ষা

যার জনসমর্থন বেশি, তাকেই প্রার্থী করবে বিএনপি: সোমনাথ দে

মোরেলগঞ্জে ৬ দিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা, প্লাবিত ২৫ গ্রাম

নাশকতার মামলায় শিক্ষক কারাগারে, সুষ্ঠু তদন্ত চায় পরিবার

টানা বর্ষণে ঝিকরগাছার ১১ ইউনিয়ন প্লাবিত

অতিবৃষ্টির পানির চাপে শালিখায় ব্রিজ ধস, দুর্ভোগে এলাকাবাসী

ভারী বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, নিম্নাঞ্চল প্লাবিত

যশোরে ভারী বৃষ্টি: তলিয়ে গেল চুড়ামনকাটিসহ ৩ ইউনিয়নের সবজিক্ষেত

অপরাধী যে দলেরই হোক, পরিচয় একটাই অপরাধী: আইনমন্ত্রী

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে যৌনহয়রানি, দোকানি আটক

লিওনেল মেসির রেকর্ডের সামনে সুইস চ্যালেঞ্জ, কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়ার লড়াই

জামায়াতের গঠনতন্ত্রে বড় পরিবর্তন, আসছে ১৪টি সংশোধনী

হালান্ডের সামনে জন্মভূমি ইংল্যান্ড

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে জামায়াত আমির

চীন-তাইওয়ানের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘বাভি’

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা-সংঘর্ষ, গ্রেপ্তার ১৮

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আবারও বাড়ল সোনার দাম

X