
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চলতি বছরের প্রথম ছয় মাসে মানবপাচারের সময় ৩৩২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৮।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এসব ব্যক্তিকে আটক করা হয়।
এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ২১ জন নারী, ২২ জন পুরুষ এবং তিনজন শিশু রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন ২৮৬ জন। তাদের মধ্যে ১০৮ জন নারী, ১১৭ জন পুরুষ এবং ৬১ জন শিশু।
বিজিবি জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরে সীমান্তে আটকের সংখ্যা কমেছে।
৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম
০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ এএম