
ঝিনাইদহের মহেশপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধ, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচার ও গুজব সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূলে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা জামায়াতের আমির ফারুক আহমদ বক্তব্য দেন।
এ সময় স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম
০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ এএম