মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

মেসিকে ঠেকানোই হবে মিশরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
লিওনেল মেসি ও মোহামেদ সালাহ

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ বহুল প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই দুই দলের কোচিং স্টাফ ও সাবেক খেলোয়াড়দের মন্তব্যে উত্তাপ ছড়িয়েছে এই হাইভোল্টেজ ম্যাচ।

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ধারাবাহিক গোল করে দলকে শেষ ষোলোয় তুলেছেন তিনি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া মেসিকে ঠেকানোই হবে মিশরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তবে ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছে না আফ্রিকার প্রতিনিধিরা। মিশরের সহকারী কোচ ব্রাহিম হাসান স্থানীয় টেলিভিশন চ্যানেল সাদ আল বালাদকে বলেন, "তাদের মেসি আছে, আমাদের আছে মোহামেদ সালাহ এবং আরও ২৬ জন মেসি। আশা করি, আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন।"

তার এই মন্তব্য দ্রুত আর্জেন্টিনার সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে বিশ্বচ্যাম্পিয়নদের ওপর মানসিক চাপ তৈরি করার কৌশল হিসেবে দেখছেন।

ব্রাহিম হাসান আরও বলেন, আমরা মেসিকে দেখি না। আমরা খেলোয়াড়দের বলি প্রতিপক্ষের দিকে নয়, নিজেদের খেলায় মনোযোগ দিতে। আমরা শুধু অংশ নিতে আসিনি, যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

এদিকে মিশরের কোচিং স্টাফের বক্তব্যকে খুব একটা গুরুত্ব না দিলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। দলের সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো মনে করেন, আফ্রিকার দলটি শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী।

আগুয়েরো বলেন, অনেক খেলোয়াড় আগের ম্যাচে ক্র্যাম্পে ভুগছিল। এখন আমাদের খেলতে হবে এমন একটি দলের বিপক্ষে, যারা শারীরিকভাবে খুবই শক্তিশালী। আমার মনে হয়, কেপ ভার্দের তুলনায় মিশরের আক্রমণভাগ আরও মানসম্পন্ন।

আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও কঠিন লড়াইয়ের আভাস দিয়েছেন। তার ভাষায়, এটি খুব কঠিন একটি ম্যাচ হবে। আমরা ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আছি এবং এখানে প্রতিটি দলই ভালো ও শারীরিকভাবে শক্তিশালী।

শেষ ৩২-এর লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিশর। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।

অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে শেষ ষোলোয় উঠেছে আর্জেন্টিনা। গরম আবহাওয়ায় খেলা সেই ম্যাচে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ক্লান্তিতে ভুগলেও এবার সে সমস্যা থাকছে না। ম্যাচটি হবে আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে, যেখানে বাইরের উচ্চ তাপমাত্রার কোনো প্রভাব থাকবে না।

আর্জেন্টিনা ও মিশর এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের পরিসংখ্যানের চেয়ে বর্তমান ফর্মই বেশি গুরুত্বপূর্ণ। মেসির নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে সালাহকে সামনে রেখে বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় করে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মিশর।

যে দলই জিতুক, তাদের জন্য অপেক্ষা করছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রী / গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

হরমুজ প্রণালীতে গ্যাস ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

মেসিকে ঠেকানোই হবে মিশরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

আজ সোনার ভরি কত?

এফপিএবি ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি: সাশ্রয়ী চোখের চিকিৎসাসেবা সম্প্রসারণ

খামেনির মরদেহ আজ কোমে, জানাজা ও বিশাল শোক র‍্যালি

বদরগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণা, থানায় অভিযোগের পর অর্থ লেনদেনে আপস!

আদিতমারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

যশোর-বেনাপোল রেললাইন ডাবলকরণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই / খুলবে নতুন সম্ভাবনার দ্বার

জুনে সড়কে ৪৩৮ জনের প্রাণহানি

৭ জুলাই: ইতিহাসে আজ আলোচিত যত ঘটনা

রোনালদোর বিশ্বকাপ শেষ, অতিরিক্ত সময়ে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রক্ষণভাগের সতর্কতায় স্পেন-পর্তুগাল ম্যাচে টানটান উত্তেজনা

দুই গোলরক্ষকের বীরত্বে ডেডলক, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন ও পর্তুগাল

লামিন-বায়েলার জোড়া সুযোগ নস্যাৎ, স্পেনের সামনে পর্তুগালের ত্রাণকর্তা দিওগো কোস্তা

X