মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

আজ সোনার ভরি কত?

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
আজ সোনার ভরি কত?

দেশের বাজারে আবারও নির্ধারণ করা হয়েছে সোনা ও রুপার গহনার নতুন দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, ৬ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রী / গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

হরমুজ প্রণালীতে গ্যাস ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম

মেসিকে ঠেকানোই হবে মিশরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন

আজ সোনার ভরি কত?

এফপিএবি ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি: সাশ্রয়ী চোখের চিকিৎসাসেবা সম্প্রসারণ

খামেনির মরদেহ আজ কোমে, জানাজা ও বিশাল শোক র‍্যালি

বদরগঞ্জে বিয়ের প্রলোভনে প্রতারণা, থানায় অভিযোগের পর অর্থ লেনদেনে আপস!

আদিতমারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

যশোর-বেনাপোল রেললাইন ডাবলকরণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই / খুলবে নতুন সম্ভাবনার দ্বার

জুনে সড়কে ৪৩৮ জনের প্রাণহানি

৭ জুলাই: ইতিহাসে আজ আলোচিত যত ঘটনা

রোনালদোর বিশ্বকাপ শেষ, অতিরিক্ত সময়ে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রক্ষণভাগের সতর্কতায় স্পেন-পর্তুগাল ম্যাচে টানটান উত্তেজনা

দুই গোলরক্ষকের বীরত্বে ডেডলক, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন ও পর্তুগাল

লামিন-বায়েলার জোড়া সুযোগ নস্যাৎ, স্পেনের সামনে পর্তুগালের ত্রাণকর্তা দিওগো কোস্তা

X