রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে দেশ : অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে দেশ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ দ্রুত এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও বিনিয়োগবান্ধব পরিবেশ দেশের প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পর শনিবার (৪ জুলাই) সকালে প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে গিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের সম্ভাবনা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর এবং শিল্পায়নের সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামকে দেশের প্রধান অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও চট্টগ্রামকে অর্থনৈতিক লজিস্টিক কেন্দ্র হিসেবে উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অর্থমন্ত্রী জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রপ্তানি সক্ষমতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগবান্ধব নীতি, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করছে। এসব উদ্যোগ দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূল সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিল ঋতব্রত শিবির

স্বাগতিক কানাডাকে বিদায় করে ৩-০ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডার রক্ষণ ভেঙে মরক্কোর জোড়া গোল

হাকিমি-উনাহি ম্যাজিক, দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড মরক্কোর

জার্মানির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ইয়ুর্গেন ক্লপ

যশোরে কারখানায় চুরির সময় যুবক আটক

মাউশির নতুন সিদ্ধান্তে বদলাচ্ছে শিক্ষকদের ইনক্রিমেন্ট

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

মোরেলগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম,বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

পুলিশ কর্মকর্তা সেজে প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকা আত্মসাত আটক ১

দিরাই হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

মণিরামপুরে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

মহেশপুরে কয়েকটি হিন্দু পরিবারের ভারত গমনের দাবি, নীরবে সম্পত্তি বিক্রির অভিযোগ

মণিরামপুরে মদ ও ইয়াবাসহ আটক ২

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোবাইল ফোনে অপরাধীচক্রের লাগাম টানছে সরকার

যশোর সংবাদ পত্র হর্কাস ইউনিয়নের নির্বাচন সম্পন্ন / সভাপতি রাজ্জাক ও সাধারণ সম্পাদক জিলহাজ

মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান

মণিরামপুরে চেক ডিজঅনার তিন মামলায় প্রধান শিক্ষক জামালের তিন বছরের জেল

প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

X