মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

আদালত চত্বরে মোবাইল-ব্যাগ টানাটানি, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুক্ত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: গ্রামের কাগজ

যশোর আদালতের বারান্দায় মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে টানাটানির ঘটনায় আটক মো. রাজু নামে এক যুবককে প্রায় পাঁচ ঘণ্টা হাজতবাসের পর মুক্তি দিয়েছেন বিচারক।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পালের কাছে উভয় পক্ষের বক্তব্য শুনে তাকে মুক্তির আদেশ দেওয়া হয়। এর আগে দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান তাকে পুলিশ হেফাজতে নিয়ে হাজতে রাখার নির্দেশ দেন। রাজু শহরের আশ্রম রোড এলাকার ইমান আলীর ছেলে।

ভুক্তভোগী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত সবুর আলীর মেয়ে শরিফা বেগম জানান, ২০২২ সালের মার্চ মাসে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার তৈলঘিরা এলাকার সিদ্দিক আলীর ছেলে সিঙ্গাপুরপ্রবাসী নাসিরকে দ্বিতীয় বিয়ে করেন। পরে তিনি স্বামীর সংসার করছিলেন। প্রায় এক মাস আগে তার মায়ের মৃত্যু হলে তিনি বাবার বাড়িতে আসেন। এ সময় স্বামী নাসির তাকে আর সংসারে ফিরিয়ে নেবেন না বলে জানান। পরে গত ৯ জুন শরিফা বেগম স্বামী নাসিরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন।

মামলার পর নাসির দেনমোহরের টাকা পরিশোধ করে তালাক দেওয়ার প্রস্তাব দিলে শরিফা বেগম তাতে সম্মতি দেন। এদিন তিনি তার স্বজন আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে আদালতে উপস্থিত হন। অন্যদিকে নাসিরও আদালতে এসে মামলা প্রত্যাহার ও তালাকের শর্তে শরিফা বেগমকে নগদ ২ লাখ টাকা ও ৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন।

আদালতের কার্যক্রম শেষে শরিফা বেগম ও স্বজন আরিফুল ইসলাম নিচে নামার সময় তাদের দূরসম্পর্কের আত্মীয় রাজু ও তার দুই সহযোগী পথরোধ করেন বলে অভিযোগ পাওয়া যায়। আরিফুল ইসলামের অভিযোগ, এ সময় রাজু ও তার সহযোগীরা তার মোবাইল ফোন কেড়ে নেন।

বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত এজলাসে গিয়ে বিচারককে অবহিত করেন। পরে বিচারকের নির্দেশে পুলিশ রাজুকে আটক করে, তবে তার দুই সহযোগী পালিয়ে যায়।

বিকেলে কোর্ট পরিদর্শক আটক রাজু, ভুক্তভোগী শরিফা বেগম ও তার স্বজন আরিফুল ইসলামকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক রাজুকে মুক্তির আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও রেক্টিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার ২

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন  দিবস উদযাপন

প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদান  / উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি মোসলেহ উদ্দিন ফরিদের

প্রভাতী ট্রেনসহ ছয়দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান,রেল অবরোধের আল্টিমেটাম

যশোরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে দুই লাখ আত্মসাৎ, পিবিআইয়ের জালে ৩ প্রতারক

যশোরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার, আটক ৪

যশোরে চাকুসহ যুবক আটক

আদালত চত্বরে মোবাইল-ব্যাগ টানাটানি, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুক্ত

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী রিয়াদ আটক

খুলনাসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গ্রাম উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: গাজী এনামুল

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রাতে ব্রাজিলের খেলা দেখে ঘুম, সকালে যুবকের মরদেহ উদ্ধার

মেক্সিকোর বিদায়, ৫ গোলের থ্রিলার জিতে কোয়ার্টারে দশজনের ইংল্যান্ড

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সেতুকে শোকজ

নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তন

সিলেটে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

X