সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

টেকনো স্মার্টফোনের দাম কমলো

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:৩৫ এএম
টেকনো স্মার্টফোনের দাম কমলো

বিশ্ববাজারে স্মার্টফোনের যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং দেশের করনীতির পরিবর্তনের প্রভাবের কারণে বাংলাদেশে মোবাইল ফোনের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা টেকনো। প্রতিষ্ঠানটি তাদের ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত কয়েকটি স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকায় সবচেয়ে বেশি মূল্যছাড় দেওয়া হয়েছে টেকনো ক্যামন ৫০ মডেলে।

৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ক্যামন ৫০ স্মার্টফোনটির আগের দাম ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা। মূল্যছাড়ের ফলে এখন এটি পাওয়া যাচ্ছে ৩৬ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ এই সংস্করণে ক্রেতারা ২ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাচ্ছেন।

অন্যদিকে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের আগের মূল্য ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এই মডেলে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় মিলছে। তবে ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে।

টেকনোর ভাষ্য, বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো যন্ত্রাংশের দাম বেড়েছে। ৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর অনেক ব্র্যান্ড স্মার্টফোনের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় গ্রাহকদের কথা বিবেচনায় রেখেই মূল্যছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তিকে আরও সহজলভ্য করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মূল্যছাড়ের অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল জার্মানি

নেইমারের গোলো হলো না রক্ষা, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে

হালান্ডের বুলেট গোল, নরওয়ের কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল

গৌরীকে বিয়ে করলেন আমির খান

ইরান যুদ্ধ: আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

টেকনো স্মার্টফোনের দাম কমলো

নিল্যান্ডের জাদুকরী সেভ, ১৪ মিনিটে পেনাল্টি মিসের হতাশায় পুড়ল ব্রাজিল

শুরুতেই কাঁপল ব্রাজিল, অফসাইডের স্বস্তিতে রক্ষা সেলেসাওদের

কাতারের জলসীমায় স্বাভাবিক, নৌচলাচল শুরু

খরায় পুড়ছে ইউরোপ, পানি সংকটে শুকিয়ে যাচ্ছে ধানক্ষেত

এরদোয়ান / যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা যেন ইসরায়েল নস্যাৎ করতে না পারে

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

হৃদরোগ দূরে রাখতে যা করতে হবে

জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে হত্যা, গ্রেপ্তার ৯

৭১ হাজার ৮৫০ কোটি টাকায় ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপ পাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

যশোরে মসজিদে বাবা ও ছেলেকে মারধরের ঘটনায় মামলা

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

ইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’

X