রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রাইভেট কারের গোপন চেম্বারে ৩০ হাজার ইয়াবা, আটক ২

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
প্রাইভেট কারের গোপন চেম্বারে ৩০ হাজার ইয়াবা, আটক ২

যশোরে বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বেনাপোলের দুই কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন।

শনিবার (৪ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুজন হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর গাড়িতে থাকা চালক ও অপর এক আরোহীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মোশাররফ হোসেন

সোনার ভরি কত আজ?

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু

ট্রাম্পকে ইরানি দূতাবাস / ‘তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটাই নেই’

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানের চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ

রাষ্ট্রপতি / দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে

ট্রাম্পের ভাষণে ‘আমেরিকার স্বর্ণযুগের’ ঘোষণা

প্রাইভেট কারের গোপন চেম্বারে ৩০ হাজার ইয়াবা, আটক ২

তেহরানে আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

সোমবার গুয়ামে আঘাত হানবে সুপার টাইফুন বাভি

আজ খামেনির প্রথম জানাজা, তেহরানে লাখো মানুষের সমাগম

খামেনির জানাজায় লাখো মানুষের কান্না দেখে অবাক ডোনাল্ড ট্রাম্প

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

বিলুপ্তির পথে কালীগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প

কেয়ামতের দিনে কেন আফসোস করবেন মানুষ?

নরওয়ে-জুজু কাটাতে মরিয়া ব্রাজিল, ব্যর্থতার ইতিহাস থেকেই খুঁজছে প্রেরণা

X