
পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বনির্ভর খালের দুইজ হতে দক্ষিণ দিকে কাওসার হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুনঃ খনন প্রকল্পের ১৪৫০ মিঃ দৈর্ঘ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
রবিবার বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেন। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে এলজিইডি কলাপাড়া কর্তৃক শিশু পল্লী একাডেমি থেকে ছোট বালিয়াতলী সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত বৃক্ষরোপন বিভিন্ন ধরনের গাছ রোপন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন '১১৪ পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা জনাব এবিএম মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের সময় কমেনমেন্ট দিয়েছিলাম সে ওয়াদাগুলো বাস্তবে পরিণত করার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।
সবুজ পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।
মন্তব্য করুন