রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

সরকারি অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
সরকারি অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি কিংবা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে সরকারি প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এই নিষেধাজ্ঞা সব ধরনের নকশা ও উপস্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে থ্রিডি ডিজাইনও অন্তর্ভুক্ত।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ কেজির কাতলের দাম ৭৩ হাজার ৫০০ টাকা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

রিকশাচালককে মারধর ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

নিরাপত্তা কৌশলে জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নরওয়ের বিপক্ষে একসঙ্গে খেলতে পারেন নেইমার ও ভিনিসিয়ুস

‘সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের চিকিৎসকরা দক্ষতার পরিচয় দিচ্ছেন’

নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও পরিবারকে মারপিট, গ্রেফতার ৩

রাজশাহীতে ব্যক্তি মালিকানাধীন জমিতে দুদকের কার্যালয় নির্মাণের অভিযোগ

বাস খাদে পড়ে প্রাণ হারালেন সুপারভাইজার

রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব : এমপি হাবীবা

সরকারি অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

দিঘলিয়ায় ভ্যানচালককে হত্যা

কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মোশাররফ হোসেন

সোনার ভরি কত আজ?

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু

ট্রাম্পকে ইরানি দূতাবাস / ‘তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটাই নেই’

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানের চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ

রাষ্ট্রপতি / দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে

X