রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব : এমপি হাবীবা

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব : এমপি হাবীবা

রাজশাহী হচ্ছে আমার ভালবাসার জায়গা। আমার শিক্ষার হাতে খড়ি এই রাজশাহী থেকে হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করার প্রত্যাশা অনেক বেশী। এজন্য রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব। এখানে যাঁরা সংসদ সদস্য আছেন তার মধ্যে তিনি হচ্ছেন সপ্তম সংরক্ষিত আসনের সংসদ সদস্য। যে কোন জায়গার তুলনায় এই রাজশাহী হচ্ছে আমার নিকট অত্যন্ত গুরুত্বপুর্ন। এমনটাই বলেছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহ্মুদা হাবীবা।

রোববার (৫ জুলাই/২৬) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচীর আওতায় গৃহীত প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাজশাহী হচ্ছে শিক্ষা নগরী। বিএনপির নির্বাচনী অঙ্গিকার ছিলো শিক্ষাকে গুরুত্ব দেয়া। এবারের বাজেটে শিক্ষাখাতকে গুরুত্বের সাথে নেয়া হয়েছে। বর্তমানে এই খাতে জিডিপির দুই শতাংশ রয়েছে। আগামী পাঁচ বছরে এই খাত জিডিপির পাঁচ শতাংশে উন্নিত হবে। রাজশাহী দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী হিসেবে তিনি প্রত্যাশা করেন, এই জিডিপির যে অংশটা শিক্ষা খাতে দেয়া হয়েছে, তার বড় একটা অংশ যেন রাজশাহী পায় তার জন্য কাজ করবেন।

তিনি বলেন, রাজশাহীর সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা যেন যথাযথ হয়, শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায় এবং সুনাগরিক হিসেবে যেন গড়ে উঠতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেইসাথে প্রদানকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি। তিনি দীর্ঘ পাঁচ বছর সবার সাথে রাজশাহীতে কাজ করার অঙ্গিকার করে উপস্থিত সকলকে এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

সেইসাথে বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীসহ সকলের জন্য দোয়া চান তিনি। এছাড়াও স্বৈরাচার পতনের লক্ষে ২০২৪ সালে জুলাই-আগস্টে যারা প্রাণ দিয়েছেন এবং যারা বেঁচে আছেন সবাইকে মনে রাখার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। বক্তব্য শেষে তিনি রাজশাহী মহানগরীর মধ্যে বিভিন্ন ধরনের তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট চল্লিশ লক্ষ টাকা চেক তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময়ে তিনি প্রাপ্ত অর্থ যথাযথভাবে ব্যায় করার পরামর্শ দেন। এই অর্থ কিভাবে ব্যায় হচ্ছে জেলা প্রশাসন তা মনিটর করবে বলে উল্লেখ করেন তিনি। এসময়ে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান ও ডিআরআরও আব্দুল হাই সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধি এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ কেজির কাতলের দাম ৭৩ হাজার ৫০০ টাকা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

রিকশাচালককে মারধর ও ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

নিরাপত্তা কৌশলে জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নরওয়ের বিপক্ষে একসঙ্গে খেলতে পারেন নেইমার ও ভিনিসিয়ুস

‘সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের চিকিৎসকরা দক্ষতার পরিচয় দিচ্ছেন’

নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও পরিবারকে মারপিট, গ্রেফতার ৩

রাজশাহীতে ব্যক্তি মালিকানাধীন জমিতে দুদকের কার্যালয় নির্মাণের অভিযোগ

বাস খাদে পড়ে প্রাণ হারালেন সুপারভাইজার

রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাব : এমপি হাবীবা

সরকারি অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

দিঘলিয়ায় ভ্যানচালককে হত্যা

কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মোশাররফ হোসেন

সোনার ভরি কত আজ?

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু

ট্রাম্পকে ইরানি দূতাবাস / ‘তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটাই নেই’

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানের চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ

রাষ্ট্রপতি / দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে

X