রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ট্রাম্পের ভাষণে ‘আমেরিকার স্বর্ণযুগের’ ঘোষণা

স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে জাঁকজমকপূর্ণ উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প, স্বাধীনতা দিবস, আমেরিকার ইতিহাস

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় কনসার্ট, সামরিক উড়োজাহাজের ফ্লাইপাস্ট এবং বর্ণিল আতশবাজির প্রদর্শনী। তবে তীব্র গরম, বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কার কারণে রাজধানী ওয়াশিংটনের কয়েকটি কর্মসূচি সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পরিস্থিতির উন্নতি হলে ন্যাশনাল মল এবং গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে দেওয়া প্রায় ৪০ মিনিটের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, জাতীয় ঐতিহ্য এবং মার্কিন পতাকার গুরুত্ব তুলে ধরেন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সেনাদের মঞ্চে সম্মান জানান। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন ১০৪ বছর বয়সী পার্ল হারবার হামলার প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কেন শুব্রিং এবং মেডেল অব অনারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল প্যারিস ডি. ডেভিস।

ভাষণের এক পর্যায়ে ট্রাম্প বলেন, "এটি আমেরিকার স্বর্ণযুগের সূচনা মাত্র।" তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ‘ঈশ্বরের লিখে দেওয়া’ এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণকে ধন্যবাদ জানান।

ইতিহাসভিত্তিক বক্তব্যের পাশাপাশি ট্রাম্প নিজের রাজনৈতিক এজেন্ডাও তুলে ধরেন। তিনি ভোটারদের নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার প্রস্তাবিত 'সেভ আমেরিকা অ্যাক্ট', জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ এবং অস্ত্র বহনের সাংবিধানিক অধিকার (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি সাম্যবাদের সমালোচনা করে একে 'ক্যানসারের' সঙ্গে তুলনা করেন। এ ছাড়া ট্রাম্প ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং ইরানের নৌবাহিনীর ওপর হামলার মতো বিদেশে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপেরও উল্লেখ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এমপি মোশাররফ হোসেন

সোনার ভরি কত আজ?

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু

ট্রাম্পকে ইরানি দূতাবাস / ‘তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটাই নেই’

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানের চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ

রাষ্ট্রপতি / দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে

ট্রাম্পের ভাষণে ‘আমেরিকার স্বর্ণযুগের’ ঘোষণা

প্রাইভেট কারের গোপন চেম্বারে ৩০ হাজার ইয়াবা, আটক ২

তেহরানে আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

সোমবার গুয়ামে আঘাত হানবে সুপার টাইফুন বাভি

আজ খামেনির প্রথম জানাজা, তেহরানে লাখো মানুষের সমাগম

খামেনির জানাজায় লাখো মানুষের কান্না দেখে অবাক ডোনাল্ড ট্রাম্প

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

ব্রাজিলের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

বিলুপ্তির পথে কালীগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প

কেয়ামতের দিনে কেন আফসোস করবেন মানুষ?

নরওয়ে-জুজু কাটাতে মরিয়া ব্রাজিল, ব্যর্থতার ইতিহাস থেকেই খুঁজছে প্রেরণা

X