
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও গাছের চারা বিতরণ এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাস নান্টু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ জানান, দিবসটি উপলক্ষে তিনজন সদস্যের মধ্যে মোট চার লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাতজন কিশোরীর হাতে এক লাখ ২৩ হাজার ৯৪০ টাকার উৎসাহ ভাতার চেক ও গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী তিনজন শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়।
মন্তব্য করুন