সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া পদক-২০২৬’-এর জন্য মনোনয়ন আহ্বান করেছে সরকার।

রবিবার (৫ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এ বছর সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে এ পদক দেওয়া হবে। উল্লিখিত যেকোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বাংলাদেশি নারীরা এ পদকের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনপত্রের নির্ধারিত ‌‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী আবেদনপত্রের সফট কপি নিকোষ ফন্টে এমএস ওয়ার্ড ফাইল আকারে ই-মেইলে এবং ডাকযোগে বা সরাসরি দুই সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর জমা দিতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদন ও মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের ‘বেগম রোকেয়া পদক-২০২৬’ দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

বিক্ষোভে উত্তাল জার্মানি

নেইমারের গোলো হলো না রক্ষা, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে

হালান্ডের বুলেট গোল, নরওয়ের কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল

গৌরীকে বিয়ে করলেন আমির খান

ইরান যুদ্ধ: আমিরাতে আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

টেকনো স্মার্টফোনের দাম কমলো

নিল্যান্ডের জাদুকরী সেভ, ১৪ মিনিটে পেনাল্টি মিসের হতাশায় পুড়ল ব্রাজিল

শুরুতেই কাঁপল ব্রাজিল, অফসাইডের স্বস্তিতে রক্ষা সেলেসাওদের

X