রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করার অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ করা হয়েছে।

এই চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)

রবীবার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল) আজ দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি-জেনারেলের অফিস কক্ষে অ্যাটর্নি-জেনারেল কর্মরত থাকাকালীন বিচারপ্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে অ্যাটর্নি-জেনারেলের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে হুমকি প্রদান করেন। যা অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

শোকজ নোটিশে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলা হয়, আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

হৃদরোগ দূরে রাখতে যা করতে হবে

জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে হত্যা, গ্রেপ্তার ৯

৭১ হাজার ৮৫০ কোটি টাকায় ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপ পাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

যশোরে মসজিদে বাবা ও ছেলেকে মারধরের ঘটনায় মামলা

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

ইয়াশ-তটিনীর ‘ভালোবাসার গল্প’

অ্যাটর্নি জেনারেলকে হুমকি : চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

যশোরে আসার পথে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, গ্রেফতার স্বামী-শ্বশুর

পুলিশ ক্যাডারে প্রথম কেশবপুরের বাচ্চু

শিক্ষককে মারধরের অভিযোগে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও মানববন্ধন

কার্বন ক্রেডিট বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

‘শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই’

৩৫ কেজির কাতলের দাম ৭৩ হাজার ৫০০ টাকা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

X