সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১১:১০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:১১ এএম

তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি কোটি মানুষ শ্রদ্ধাবনত হয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাত শুরুর প্রথমদিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল নেমেছে। স্থানীয় সময় শনিবার সকালে তেহরানের ইমাম খোমেনি মুসাল্লায় (মসজিদ কমপ্লেক্স) খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে ইরানের পতাকা মুড়িয়ে আনা খামেনির কফিনের উপরে রাখা হয়েছে তার কালো পাগড়ি। এদিনসহ ছয় দিন ধরে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলবে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, মুসাল্লার দরজা খোলার কয়েক ঘণ্টা আগেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক মানুষ সেখানে এসে হাজির হন। মানুষের ভিড় এতই বেশি ছিল যে, ফজরের আজানের সময়ই দরজা খুলে দেওয়া হয়, যাতে মানুষ মসজিদ কমপ্লেক্সের মূল প্রাঙ্গণে প্রবেশ করতে পারে। শ্রদ্ধা জানাতে আসা ইরানিদের পরনে কালো পোশাক আর হাতে দেখা গেছে দেশটির লাল, সাদা ও সবুজ পতাকা, ‘বদ্ধ মুষ্টির’ প্রতীক, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বর্তমান মুজতবা খামেনির ছবি। তারা একদিকে প্রয়াত নেতাকে বিদায় জানাচ্ছেন, অন্যদিকে বর্তমান নেতার প্রতি আনুগত্য প্রকাশ করছেন। ইরান কর্তৃক্ষের বিশ্বাস, শুধু রাজধানীতেই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে খামেনির জানাজায় অংশ নিতে ও প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে এক কোটিরও বেশি মানুষ উপস্থিত হবে। ১৯৮৯ সাল থেকে আলি খামেনি ৩৭ বছর ধরে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ইমাম খোমেনি মুসাল্লার মঞ্চে খামেনির কফিনের সঙ্গে আরও চারটি কফিন রাখা হয়েছে। খামেনির কফিনের পাশাপাশি ২৮ ফেব্রুয়ারিতে একই হামলায় নিহত তার মেয়ে সাইয়্যেদা বুশরা হোসেইনি খামেনি, জামাতা মেসবাহ-উল-হুদা বাকেরি, পুত্রবধূ (বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী) জাহরা হাদ্দাদ আদেল এবং নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির (১৪ মাস) মরদেহ রাখা হয়েছে।

ইমাম খোমেনি মুসাল্লায় উপস্থিত হাজার হাজার ইরানি ‘আমেরিকার পতন হোক’, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ শ্লোগান তোলে। এখানে উপস্থিত মোহাম্মদ মিরসালেহি (৩৮) বলেন, “তিনি আমাদের সবার পিতার মতো ছিলেন। আমরা সবাই এতিম হয়ে গেলাম। উনার মতো কেউ নেই।“ সবাই শ্রদ্ধা জানিয়েছেন তাদের সর্বোচ্চ নেতার প্রতি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

বিক্ষোভে উত্তাল জার্মানি

নেইমারের গোলো হলো না রক্ষা, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে

হালান্ডের বুলেট গোল, নরওয়ের কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল

গৌরীকে বিয়ে করলেন আমির খান

X