সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিলো ব্রাজিল। আর ব্রাজিল বাদ যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে ঘিরে আবেগ প্রকাশ করছেন অসংখ্য সমর্থক। সেই তালিকায় আছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশও। তবে ব্রাজিলের হার নিয়ে নয়, তিনি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে।

ব্রাজিলের বিদায়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতীকী ছবি শেয়ার করেন পলাশ। ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা নেইমার অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়ে হেঁটে যাচ্ছেন। তার পেছনে পড়ে আছে একটি রাজমুকুট। ছবির নিচে লেখা ‘থ্যাংক ইউ’। এই ছবির ক্যাপশনে পলাশ লিখেছেন, ‘একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!’

অভিনেতার এই পোস্ট প্রকাশের পরপরই ফুটবলপ্রেমীরা মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানাতে শুরু করেন। অনেকেই নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অবদানের কথা স্মরণ করে তাকে শুভকামনা জানিয়েছেন। আবার কেউ কেউ ব্রাজিলের বিদায় এবং নেইমারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে হতাশার কথাও তুলে ধরেছেন।

চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমারও ইঙ্গিত দেন, জাতীয় দলের হয়ে তার পথচলা শেষের দিকে। সেই আবেগঘন মুহূর্তেই নেইমারকে সম্মান জানিয়ে পলাশের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

বিক্ষোভে উত্তাল জার্মানি

নেইমারের গোলো হলো না রক্ষা, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে

হালান্ডের বুলেট গোল, নরওয়ের কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল

গৌরীকে বিয়ে করলেন আমির খান

X