সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে অন্তত আট রোহিঙ্গাসহ মোট নয় জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির এবং কক্সবাজার শহরের জানারঘোনা এলাকায় পৃথকভাবে এসব দুর্ঘটনা ঘটে।

রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, ১৫ নম্বর আশ্রয়শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড় ধসে একটি আশ্রয়কেন্দ্র মাটিচাপা পড়ে। এতে একই পরিবারের তিনজন—বাবা, মা ও চার বছর বয়সী এক শিশু—নিহত হন। দুর্ঘটনার সময় আশ্রয়কেন্দ্রটিতে পরিবারের ১০ সদস্য অবস্থান করছিলেন। আহত এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে ৭ নম্বর আশ্রয়শিবিরের ডি-৭ ব্লকে পাহাড়ধসে মো. একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে ১১ নম্বর আশ্রয়শিবিরের সি-১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে একই রোহিঙ্গা পরিবারের চারজন নিহত হয়েছেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, “সবকটি ঘটনা কাছাকাছি সময়ে ঘটেছে। এ পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও কেউ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে কক্সবাজার শহরের জানারঘোনা এলাকায় পৃথক একটি পাহাড়ধসের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে পৃথক এসব দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

বিক্ষোভে উত্তাল জার্মানি

নেইমারের গোলো হলো না রক্ষা, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে

হালান্ডের বুলেট গোল, নরওয়ের কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল

গৌরীকে বিয়ে করলেন আমির খান

X