সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে নকল ও অবৈধ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাজারজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, পরিমাণ, মূল্যসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। একই সঙ্গে মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত মান বজায় রাখাও ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক। তবে কিছু অসাধু ব্যবসায়ী এসব নিয়ম না মেনে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জাউয়া বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে নকল ও অবৈধ পণ্য বিক্রি, মোড়কে সঠিক তথ্যের অভাব, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় হাবিব বেকারির মালিককে ১০ হাজার টাকা, বিল্লাল মসলা মিলের মালিককে ২০ হাজার টাকা, বনি এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা এবং কাকন এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতি রোধে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। নকল, ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

র‍্যাব-৯ আরও জানায়, জনস্বার্থে নিরাপদ ভোক্তা পরিবেশ নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তন

সিলেটে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

X