সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে চলমান তীব্র দাবদাহে বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ চরম গরমের সতর্কতার আওতায় রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউজার্সি রাজ্যে—এখানে অন্তত ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইলিনয়ে একজন এবং মিসিসিপিতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (NWS) এক সতর্কবার্তায় জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড়, শক্তিশালী বাতাস, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। ডেলাওয়ার থেকে কানেকটিকাট এবং নিউইয়র্ক সিটি পর্যন্ত প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ বন্যার সতর্কতার মধ্যে আছে। এসব এলাকায় ৩ ইঞ্চি (৭.৬ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে, ফলে লাখো মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আর্দ্রতা ও তাপমাত্রার সমন্বয়ে তৈরি ‘হিট ইনডেক্স’ ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর ও ফ্লোরিডার জ্যাকসনভিলসহ বিভিন্ন শহরে ৩৭.৭ থেকে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

পূর্ব উপকূলে তাপমাত্রা সপ্তাহের মাঝামাঝি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য অংশে তীব্র গরম অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনার ফিনিক্স ও টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এদিকে নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তীব্র গরমজনিত অসুস্থতায় এ পর্যন্ত ৩৭৮ জনেরও বেশি মানুষ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

সূত্র: গার্ডিয়ান

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তন

সিলেটে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

X