সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে ফলদ ও বনজ প্রজাতির প্রায় দেড় শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এবং প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, গ্রাম উন্নয়ন হলে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। দেশের উন্নয়নে পল্লী উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে পল্লী উন্নয়ন বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন স্কুলের ৭ জন শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি দুইজন উদ্যোক্তার মাঝে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার মাঝারি ঋণের চেক বিতরণ করা হয়। উদ্যোক্তারা হলেন সদরের কদমতলা এলাকার উদকানিক মহিলা দলের মালেকা বেগম এবং পূর্ব কোমরনইপুর পল্লী উন্নয়ন সমিতির মো. আবু সাঈদ সুজা।

এছাড়া মধ্য নারায়ণপুর মহিলা সমবায় সমিতির ১১ জন সদস্যের মাঝে ৬ লাখ ৭০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

ঋণের চেক বিতরণ শেষে শ্রেষ্ঠ সংগঠক, শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ঋণের সফল ব্যবহারকারী হিসেবে মোট তিনজন নারী-পুরুষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তন

সিলেটে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

X