সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

সিলেটে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর–বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

নিহতরা হলেন—উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে রায়হান আহমদ রাহুল (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।

পুলিশ জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রাধানগর–বাউরভাগ চা-বাগান সড়ক হয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব আহমদ নিহত হয়।

গুরুতর আহত রায়হান আহমদ রাহুল ও জয়কে স্থানীয়রা উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়। রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জয়কেও মৃত ঘোষণা করা হয়।

ওসি মো. ওমর ফারুক বলেন, তিনজনের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তন

সিলেটে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

X