মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদান 

উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি মোসলেহ উদ্দিন ফরিদের

কাগজ সংবাদ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: গ্রামের কাগজ

প্রেসক্লাব যশোরকে দুটি এসি উপহার দিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ। সোমবার সকালে এসি দু’টি হস্তান্তর করা হয়। এ সময় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে জনগণের সম্পৃক্ত করা জরুরী।

তিনি আরও বলেন, যশোরর চৌগাছায় ১০০ শয্যার হাসপাতাল হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে। উপজেলা হিসেবে নবম উপজেলায় এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চৌগাছা হাসপাতালটি ১০০ শয্যার হিসেবে প্রথম উদ্বোধন করা হবে। এই হাসপাতালটি অতীতে উপজেলা পর্যায়ে মডেল হাসপাতাল ছিল। এখানে যে পরিমান স্বাভাবিক ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি হত, তার পরিমাণ জেলা সদর হাসপাতালের চেয়েও বেশি ছিল। সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, হাসপাতালটিতে স্থানীয় কমিউনিটি এবং নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে। যেকোন ভুল ধরিয়ে দিয়ে উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সোমবার সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এমপি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ উপস্থিত থেকে এসি দুটি প্রেসক্লাব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, এমপির পিএস ইয়াসিন হোসেন, এপিএস মেহেদী হাসান প্রমুখ।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও রেক্টিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার ২

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন  দিবস উদযাপন

প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদান  / উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি মোসলেহ উদ্দিন ফরিদের

প্রভাতী ট্রেনসহ ছয়দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান,রেল অবরোধের আল্টিমেটাম

যশোরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলে দুই লাখ আত্মসাৎ, পিবিআইয়ের জালে ৩ প্রতারক

যশোরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার, আটক ৪

যশোরে চাকুসহ যুবক আটক

আদালত চত্বরে মোবাইল-ব্যাগ টানাটানি, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুক্ত

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী রিয়াদ আটক

খুলনাসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গ্রাম উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: গাজী এনামুল

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

নওয়াপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রাতে ব্রাজিলের খেলা দেখে ঘুম, সকালে যুবকের মরদেহ উদ্ধার

মেক্সিকোর বিদায়, ৫ গোলের থ্রিলার জিতে কোয়ার্টারে দশজনের ইংল্যান্ড

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সেতুকে শোকজ

নতুন পে স্কেলে ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তন

সিলেটে বাইক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

X